বুধবার, আগস্ট ১৯, ২০২৬

স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের বিচার, অপসারণের দাবিতে মানববন্ধন

পাঠক প্রিয়

দেশের সকল জাতীয় খাতে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাবার প্রাথমিক লক্ষ্যকে সামনে রেখে, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি সৃষ্টিকারীদের অপসারণ ও বিচারের দাবিতে শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের আহŸায়ক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। মানববন্ধনের মূল বক্তব্য তুলে ধরেন জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের যুগ্ম আহŸায়ক জনস্বাস্থ্য গবেষক ডাঃ শামীম তালুকদার। মানববন্ধনটি পরিচালনা করেন ড. তানভির আবির।

সভাপতির বক্তব্যে জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের আহŸায়ক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, “সাম্প্রতিককালে করোনা ভাইরাস মহামারি দেশ ও দেশের মানুষের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে। এই ভয়াবহ বিপর্যয়কে আরও প্রাণঘাতি করে তুলেছে স্বাস্থ্যখাতের সীমাহীন অনিয়ম এবং অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনার কারণে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ, লঙ্ঘিত হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা পাবার সাংবিধানিক অধিকার। করোনা ভাইরাস মোকাবেলায় এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ খুব কমই ফলপ্রসূ হচ্ছে এই অব্যবস্থাপনার কারণে। কেবল স্বাস্থ্যখাতেই নয়, এই অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে দেশের প্রায় সকল জাতীয় খাতেই। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই বাংলাদেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং বাংলাদেশের মানুষের প্রাপ্য সেবা নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্যে স্বাস্থ্য খাত সহ দেশের সকল জাতীয় খাতের অব্যবস্থাপনা দূর করার জন্য কাজ করে করে যাবে জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ।”

জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ গঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জনস্বাস্থ্য গবেষক ডাঃ শামীম তালুকদার বলেন,“দেশে করোনাকালীন স্বাস্থ্যসেবা প্রদানের নামে অনৈতিক বাণিজ্যের যে চর্চা চলে আসছে এবং এর ফলস্বরূপ যে অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে, জনগণ মনে করে, এটিই স্বাস্থ্যখাতকে অস্থিতিশীল করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করছে। জনগণ এও মনে করে যে, সাম্প্রতিককালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া স্বাস্থ্য-ব্যবসায়ীদের সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেমন হওয়া দরকার ঠিক তেমনি ভাবে দরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে কাঠামোগত পরিবর্তন; এর জন্য ধারাবাহিক প্রচেষ্টার কোনও বিকল্প নেই। আমরা জনগণের এই আকাঙ্খার সাথে একাত্মতা পোষণ করি। আমরা চাই, বাংলাদেশের জাতীয় সেবাখাতসমূহ গড়ে উঠুক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গঠনের লক্ষ্যে। এই উদ্দেশ্যেই আমরা জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ গঠন করেছি। জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে রিস্ক কমিউনিকেশন, শিক্ষা, স্বাস্থ্য সেবা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রভৃতি জাতীয় খাতের ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করবে। ”

মানবন্ধনে দেশের স্বাস্থ্যব্যবস্থাপনা ও করোনা টেস্ট নিয়ে অব্যবস্থাপনা সৃষ্টিকারী এবং নকল মাস্ক সরবরাহের সাথে জড়িত দুর্নীতিবাজদের চিহ্নিত করার জন্য একটি গণতদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়। জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আগামী ১৬ আগস্ট গণতদন্ত কমিটির বিস্তারিত তথ্য সম্পর্কে ঘোষণা দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ