সোমবার, আগস্ট ৩১, ২০২৬

স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর তিন দিন পর জামিন পেলেন জুয়েল হাসান সাদ্দাম

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

স্ত্রী ও নয় মাসের শিশুসন্তানের মৃত্যুর তিন দিন পর মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই কক্ষে নিথর অবস্থায় পড়ে ছিল তাদের নয় মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও কারাবন্দি অবস্থায় সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয় তাকে।

এ ঘটনায় প্যারোলে মুক্তি না পাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করে জানায়, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো লিখিত আবেদন করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবারের মৌখিক অনুরোধের ভিত্তিতেই যশোর জেলগেটে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় এবং মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে। প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন সংবাদ সঠিক নয় বলেও জানায় মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন জুয়েল হাসান সাদ্দাম।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ