মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

 স্কুল খোলা রাখতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের আহ্বান

পাঠক প্রিয়

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক। বুধবার জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের প্রকাশিত একটি প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।প্রতিবেদনে বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের দরিদ্র দেশগুলো শিশুদের পড়াশোনার বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুর দিকে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গরীব দেশগুলোর শিশুরা চার মাস ধরে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে অনলাইন বা দূর শিক্ষার সুবিধা পাওয়ায় ধনী দেশগুলোর শিশুরা মাত্র ছয় সপ্তাহ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। ফলে নিম্ন এবং মধ্যম আয়ের দেশের শিশুরা উন্নত দেশগুলোর শিশুদের চেয়ে শিক্ষা ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের শিশু তহবিলের(ইউনিসেফ) শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, বৈশ্বিক মহামারি পুরো বিশ্বের শিশুদের শিক্ষা কার্যক্রমে কেমন ক্ষতি করেছে তা দেখার জন্য আমাদের বেশি দূর তাকাতে হবে না।

এদিকে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা( ইউনেস্কো) এবং বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও বলা হয়েছে যে দেশগুলোর উচিৎ দ্রুত শিক্ষা ব্যবস্থায় আরো বিনিয়োগ করা যাতে বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে শিক্ষা ক্ষেত্রে ধনী এবং দরিদ্র দেশের শিশুদের মধ্যে পার্থক্য কমিয়ে আনা যায়।

সূএ: ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ