বুধবার, আগস্ট ১২, ২০২৬

স্কুল খোলার পর যেসব নির্দেশনা মানতে হচ্ছে

পাঠক প্রিয়

তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ হয়েছিল স্কুল। তীব্র গরমে হিট স্ট্রোকে দেশের কয়েক জায়গায় মৃত্যু হয়েছে শিক্ষার্থীদের। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে বন্ধ রাখা হয় স্কুল।
গত ৫ থেকে ৮ জুন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। এরপর ৬ থেকে ৮ জুন পর্যন্ত ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান বন্ধের ঘোষণা দেয়া হয়।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় সব স্কুল ও মাদ্রাসায় আজ (রোববার, ১০ জুন) থেকে ক্লাস শুরু হয়েছে। পরিবেশ কিছুটা ঠান্ডা থাকলেও সব ধরনের ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি ‍নির্দেশনা দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর জানিয়েছে, আজ থেকে পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

নির্দেশনাগুলো হচ্ছে:

** পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

** শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।

** শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

** শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ