কর্পোরেট ডেস্ক

ঢাকা, ২৭ নভেম্বর – বৃহস্পতিবার সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এজেন্ট আউটলেট প্রতিনিধিদের সাথে প্রশাসক টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোঃ সালাহ উদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্মপরিচালক রওশন আক্তার। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ এজেন্ট আউটলেটের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
সভায় এজেন্ট আউটলেটের প্রতিনিধিরা তাদের কার্যক্রম, অভিজ্ঞতা এবং গ্রাহকের চাহিদা ও বাজারে প্রতিক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী মতামত তুলে ধরেন। এতে ব্যাংকের প্রশাসক টিমকে গ্রাহক সেবা উন্নয়ন এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং প্রতিক্রিয়া প্রদান করা হয়।
প্রতিনিধিদের মতামত ও অভিজ্ঞতা আলোচনার মাধ্যমে ব্যাংকের প্রশাসক টিম গ্রাহক কেন্দ্রিক নীতি প্রণয়ন এবং সেবা সম্প্রসারণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


