বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

সুন্দরবন মার্কেটের চতুর্দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

বিচারের আগেই শাস্তি? দুদক আইন সংশোধন, সম্পদ জব্দ ও বিনিয়োগ সংকট

বিশেষ প্রতিবেদন ঢাকা: কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ক্রোক কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা—এসব...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ও মার্কেটের চতুর্দিকে মূল নকশার বাইরে বিদ্যমান সকল ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করে সিটি করপোরেশন।

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় অভিযান শুরু হয়।

ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, বিপণিবিতানের গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগার, লিফট থেকে শুরু করে খোলা জায়গায় যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছে। বিপণিবিতানের চারতলা পর্যন্ত বৈধ হলেও অনুমতি ছাড়াই পাঁচতলায় অবকাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। অবৈধ এসব দোকান ভাঙতেই তারা অভিযান চালাচ্ছে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসুল সাবরিন প্রথম আলোকে বলেছে, এই বিপণিবিতানে ছয় শতাধিক নকশাবহির্ভূত দোকান রয়েছে। তবে সংস্থাটির সার্ভেয়াররা প্রথম আলোকে বলেছেন, এই বিপণিবিতানে ৭৫০টি নকশাবহির্ভূত দোকান রয়েছে।
সরেজমিনে দেখা যায়, তিনটি এক্সকাভেটর দিয়ে বিপণিবিতানের অবৈধ স্থাপনাগুলো ভাঙা হচ্ছে। পাশাপাশি আজকের অভিযানের র‌্যাবের সদস্যরা রয়েছেন বিপণিবিতানের সামনের সড়কটি বন্ধ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দোকান বৈধ করার আশ্বাস দিয়ে সাবেক মেয়রের সাঈদ খোকনের নাম ভাঙিয়ে যুবলীগ নেতা শাহাবুদ্দিন আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন দোকানিদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নতুন মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম ভাঙিয়ে কাউন্সিলর ফরিদ উদ্দিন সম্প্রতি দোকানির কাছ থেকে টাকা নিয়েছেন। যাঁরা মেয়রের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের সর্বস্বান্ত করেছেন, তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান দোকানিরা। এর আগে ৮ ডিসেম্বর থেকে গুলিস্তান এলাকায় ‘ফুলবাড়িয়া সুপার মার্কেট ২’ নামের আরেকটি বিপণিবিতানে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছিল ডিএসসিসি। এখনো ওই মার্কেটে অভিযান শেষ হয়নি। বিপণিবিতানটিতে ৯১১টি নকশাবহির্ভূত দোকান রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ