শনিবার, জুলাই ১৮, ২০২৬

সুইজারল্যান্ডে নববর্ষের পার্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত একাধিক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় আল্পস পর্বতমালার একটি বিলাসবহুল স্কি রিসোর্টে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অনেকে।

স্থানীয় সময় ১ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ভ্যালাইস ক্যান্টনের ক্রানস-মনটানা রিসোর্টের জনপ্রিয় ‘লে কনস্টেলেশন’ লাউঞ্জ বারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভ্যালাইস পুলিশ জানায়, নববর্ষের পার্টি চলাকালীন হঠাৎ করেই বারটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, একাধিক প্রাণহানির পাশাপাশি অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, লাউঞ্জ বারের ভেতর থেকে ভয়াবহ আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনসার্ট চলাকালীন ব্যবহৃত আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টা দূরত্বে অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসা দল দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য পুলিশের পক্ষ থেকে একটি জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সুইজারল্যান্ডজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ