বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সিডনির বন্ডি বিচে হনুকা উদযাপনে সশস্ত্র হামলা, নিহত ১৬

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সিডনি, অস্ট্রেলিয়া — অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে হনুকা উদযাপনের সময় সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী শিশুও রয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্রতটে আয়োজিত ধর্মীয় এই অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে আরও বহু মানুষ আহত হন।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, রাতের মধ্যেই নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাজ্য পুলিশের তথ্যমতে, মোট আহতের সংখ্যা অন্তত ২৯ জন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও আছেন।

ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি এক বিবৃতিতে বলেন, ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে চালানো এ ধরনের সহিংসতা “ঘৃণ্য ও অগ্রহণযোগ্য” এবং এর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে।

প্রথম দিনের হনুকা উপলক্ষে রবিবার শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হামলাকারী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন, তবে নির্দিষ্ট কোনো হুমকির তথ্য আগে পাওয়া যায়নি। হামলার পেছনে কী ধরনের সংগঠিত নেটওয়ার্ক বা উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এদিকে হামলার পর সিডনি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মীয় ও জনসমাগমপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ