শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

সিটি ব্যাংক চালু করলো মাস্টারকার্ড নেটওয়ার্কভিত্তিক ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড

পাঠক প্রিয়

ঢাকা

ঢাকা, ২৩ নভেম্বর – দেশে প্রথমবারের মতো মাস্টারকার্ড নেটওয়ার্কভিত্তিক ‘ওয়ার্ল্ড এলিট’ ক্রেডিট কার্ড সেবা চালু করেছে সিটি ব্যাংক। নতুন এই কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে শুরুতেই ১০ হাজার টাকার উপহার ভাউচার দেওয়া হবে। এছাড়া সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ পরামর্শ সেবা গ্রহণের সুযোগও থাকবে।

ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ডধারীরা দেশের শেরাটন ঢাকা, দ্য ওয়েস্টিন, লো মেরিডিয়েনসহ বিভিন্ন পাঁচতারা হোটেলে একটি বুফে কিনলে বিনা মূল্যে আরেকটি বুফে পাবেন।

রোববার সকালে রাজধানীর গুলশানের সিটি ব্যাংক সেন্টারের কারনেশন মিলনায়তনে এই নতুন ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান। এছাড়া মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি গৌতম আগরওয়াল এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং ও বিনিয়োগ সুবিধা আরও সুবিধাজনক ও আকর্ষণীয় করে তোলা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ