রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীলতার আহ্বান রিজওয়ানা হাসানের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ এখন নগরসমস্যার অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় করপোরেশনের নিয়মিত তদারকি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।

সোমবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত সিটি করপোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বাজার, শপিং মল, ফুটপাত ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোর প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে নাগরিকদের অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “করপোরেশনের প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা এবং বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।”

প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রতি তিনি দায়িত্বশীলতা, সততা এবং নাগরিকবান্ধব মনোভাবে কাজ করার পরামর্শ দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ