সোমবার, আগস্ট ১০, ২০২৬

সামিহা খান ড্যাফোডিল গ্রুপের নতুন পরিচালক নিযুক্ত

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ – ড্যাফোডিল গ্রুপে নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন সামিহা খান। বৃহস্পতিবার ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মুহাম্মদ নুরুজ্জামান সামিহা খানের হাতে পরিচালক পদের নিয়োগপত্র তুলে দেন। একই অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম.আর. কবির তার নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা এবং প্রতিষ্ঠান গঠনে অবদানের জন্য তিনটি বিশেষ প্রশংসাপত্র প্রদান করেন।

২০২১ সালে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ড্যাফোডিলে যোগদানের পর সামিহা খান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। ফিউচার ডিআইইউ, ব্র্যান্ড ও কমিউনিকেশনস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এইচআরডিআই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডসহ বিভিন্ন ইউনিটে তার নেতৃত্বে উন্নয়ন ও উদ্ভাবনমূলক উদ্যোগ পরিচালিত হয়েছে। বিশেষ করে মানবসম্পদ ব্যবস্থাপনায় তিনি প্রবর্তিত ‘স্ট্রাকচার্ড এইচআর সফটওয়্যার সিস্টেম’ গ্রুপের স্বচ্ছ ও আধুনিক কর্মী মূল্যায়নের ভিত্তি হিসেবে কার্যকর হচ্ছে।

সামিহা খানের পেশাজীবন বহুমুখী ও আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার পূর্ববর্তী অভিজ্ঞতার মধ্যে উল্লেখযোগ্য– ঢাকা ট্রিবিউনে ইন্টার্নশিপ, ইউনূস সেন্টারে সামাজিক উন্নয়ন ও নীতি সংক্রান্ত কাজ, যুক্তরাজ্যের সিটিজেনস ইউকে এবং মিডলসেক্স ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন। এছাড়া কীন ইউসিএলে মার্কেটিং ডিরেক্টর এবং ইয়ুথ পলিসি ফোরামের অধীনে এনভায়রনমেন্ট পলিসি নেটওয়ার্কে নেটওয়ার্ক লিড হিসেবে তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ড্যাফোডিল গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি পাবলিক লিস্টেড প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

উক্ত অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপ ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ