বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সাবেক দুই আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

২০১৬ সালে গাজীপুরের পাতারটেক এলাকায় ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক দুই পুলিশপ্রধানসহ মোট ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কৌঁসুলি গাজী এম এইচ তামিম।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

প্রসিকিউশন সূত্র জানায়, দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পরে তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সাতজন নিহত হন। পরবর্তীতে অভিযোগ ওঠে, নিহতদের ‘জঙ্গি’ সাজিয়ে পরিকল্পিতভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল।

নিহত সাতজনের একজন ছিলেন ইবরাহীম। তিনি যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইবরাহীমের বাবা তার ছেলেকে গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মামলা করেন। ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত কার্যক্রম শুরু হয়।

এই মামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন মানবাধিকার সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ