মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মদ, শাড়ি ও ওষুধ জব্দ

পাঠক প্রিয়

সাতক্ষীরা, ১২ ডিসেম্বর ২০২৫ : সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মদ, শাড়ি, ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালি, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আজ এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্বশানঘাট এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। একইভাবে, কাকডাঙ্গা বিওপির বিশেষ দল কলারোয়া উপজেলার কাকডাঙ্গা মাঠ এলাকা থেকে ভারতীয় শাড়ি উদ্ধার করেছে।

এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল তেঁতুল তলা আম বাগান এলাকা থেকে ভারতীয় ওষুধ ও ১৪ বোতল মদ জব্দ করেছে। চান্দুড়িয়া বিওপির বিশেষ দল গোয়ালপাড়া এলাকা থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করেছে। জব্দকৃত পণ্যের মোট বাজার মূল্য প্রায় ৩ লাখ ৪০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় পণ্য সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে রাখা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ