সোমবার, জুন ১, ২০২৬

সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালট সংগ্রহ ও প্রেরণ কার্যক্রমে গতি এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে মোট ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট পৌঁছেছে।

ইসি সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটাররা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন। ইতোমধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

এ পর্যন্ত বিদেশ থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট ভোটাররা সংগ্রহ করেছেন এবং ৬ লাখ ৬৭ হাজার ৩৭৬ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ইতোমধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ব্যালট ডাকঘরে জমা পড়েছে।

দেশের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি পোস্টাল ব্যালট।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব পোস্টাল ব্যালট সংগ্রহ, প্রেরণ এবং গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ