শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রোববার (২৮ ডিসেম্বর) নির্দেশ দেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সাইবার অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। সরকারের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনবলকে নিয়মিত সফটওয়্যার-হার্ডওয়্যার হালনাগাদ এবং দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সাইবার নিরাপত্তা মূল্যায়ন সহজ করতে একটি রেটিং পদ্ধতি চালু করতে হবে। ফিনান্সিয়াল সেক্টরে অপরাধরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতিমধ্যেই ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা দৃঢ় করার বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান এজেন্সির কার্যক্রম ও ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড রেসপন্স সিস্টেম’ উপস্থাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

উল্লেখ্য, ২১ মে ২০২৫ সাইবার সুরক্ষা অধ‍্যাদেশ প্রণয়নের পর ২৬ আগস্ট গঠিত হয়েছে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল। ২৫ সদস্যের এই কাউন্সিলের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ