বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সাংবাদিককে বরখাস্তের আহ্বান ট্রাম্পের

পাঠক প্রিয়

প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে অবজ্ঞাপূর্ণ মন্তব্য করায় প্রচণ্ড সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্য আটলান্টিক ম্যাগাজিন, ফক্স নিউজ সহ একাধিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। ফলে ট্রাম্পও তাদেরকে ছেড়ে দেয়ার পাত্র নন। তিনি ফক্স নিউজকে বলেছেন, তাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি বা সাংবাদিককে বরখাস্ত করতে হবে। ফক্স নিউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি জেনিফার গ্রিফিন এটা নিশ্চিত করেছেন যে, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালের নভেম্বরে ফ্রান্স সফরকালে মার্কিন সেনাবাহিনীকে অবমাননা করেছেন। তিনি নিহত সেনাদের ‘লুজার’ এবং ‘সাকারস’ হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরই দুদিন ধরে এই ইস্যুটি যুক্তরাষ্ট্রে বোমশেল হয়ে আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি

ফ্রান্স সফরকালে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের সমাধিতে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু তিনি সেখানে যান নি। সরকারিভাবে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে ওই সমাধিতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। তবে ফক্স নিউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি জেনিফার গ্রিফিন বলেছেন, প্রশাসনিক সাবেক দু’জন কর্মকর্তা তাকে নিশ্চিত করে বলেছেন যে, প্যারিসের বাইরে আইসনে-মারনে সমাধিক্ষেত্রে নিহত মার্কিন সেনাদের প্রতি সম্মান জানাতে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু তিনি খারাপ আবহাওয়ার অজুহাতে সেখানে যান নি। আসল ঘটনা তা নয়। একজন কর্মকর্তা বলেছেন, নিহত মার্কিন সেনাদের অবজ্ঞা করতে তাদের উদ্দেশে ‘সাকারস’ শব্দটি ব্যবহার করেছিলেন ট্রাম্প। তিনি যখন ভিয়েতনাম যুদ্ধ নিয়ে কথা বলেছেন তখন ওই যুদ্ধকে তিনি একটি ‘স্টুপিড ওয়ার’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, সেখানে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন তারা ছিলেন ‘সাকার’। ওই সূত্র ফক্স নিউজকে আরো বলেছেন, এটা হলো প্রেসিডেন্টের চারিত্রিক ত্রুটি। তিনি বুঝতে পারেন না, কেন একজন মানুষ দেশের জন্য জীবন দেন অথবা এই জীবন দানের অর্থ কি। এ নিয়ে যখন চারদিক সরগরম তখন উত্তেজিত ট্রাম্প শুক্রবার টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, এই জাতীয় রিপোর্ট করার কারণে বরখাস্ত করা উচিত জেনিফার গ্রিফিনকে। তিনি আমার মন্তব্য নেয়ার জন্য কখনো ফোনও করেন নি। ফক্স নিউজ শেষ হয়ে গিয়েছে।
এসব নিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা তখন দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট নিয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন। ওই রিপোর্টকে তিনি ভুয়া খবর হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়ে টুইট এবং রিটুইট করেছেন।

সূত্র:মানবজমিন

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ