রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু আজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাঁদের তিন দফা দাবি আদায়ে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। ফলে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বার্ষিক পরীক্ষাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী রোববার থেকে কর্মবিরতি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষক সমাজের চাপ ও পরিস্থিতি বিবেচনায় আন্দোলন দু’দিন এগিয়ে আনা হয়েছে। সে অনুযায়ী আজ থেকেই সব স্কুলে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

শিক্ষকরা জানিয়েছেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেলে ১১তম গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি থেকে সরে দাঁড়াবেন না। কেন্দ্রীয় নেতারা বলেন, “আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো সমাধান নেই। সরকারের ইতিবাচক সিদ্ধান্ত না এলে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হবে।”

অভিভাবকরা বলছেন, বছরের শেষ সময়ে ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বার্ষিক পরীক্ষা সময়মতো নেওয়া সম্ভব হবে কি না—সে নিয়েও ব্যাপক উৎকণ্ঠা চলছে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। তবে শিক্ষক সমাজের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

চলমান অচলাবস্থার দ্রুত সমাধানে শিক্ষক সমাজ, অভিভাবক ও প্রশাসনের নজর এখন সরকারের সিদ্ধান্তের দিকে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ