শনিবার, আগস্ট ২২, ২০২৬

সরকার জনগণ এবং দেশের উন্নয়নের জন্য কাজ করছে বলেন প্রতিমন্ত্রী

পাঠক প্রিয়

ভূঞাপুরে যমুনা নদীর খনন কাজ যেখানে হচ্ছে সেটা সরকারি জমির ওপর দিয়েই হচ্ছে। তবে কাজের প্রয়োজনে যদি ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণ করতে হয় সে জন্য জমির মালিকদের জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে। ভূঞাপুরে যমুনা নদীর খনন কাজ একটি বড় প্রকল্প, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ভূঞাপুর উপজেলার গাবসারা ও অজুর্না ইউনিয়নের যমুনা নদীর খনন প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণ এবং দেশের উন্নয়নের জন্য কাজ করছে। বিগত ১০ বছরে দেশ অর্থনৈতিকভাবে অনেক সাবলম্বী হয়েছে। আগে যারা সরকারে ছিল তাদের সময় কোনো উন্নয়ন হয়নি। নদীভাঙন কবলিত এলাকায় প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধ করা হচ্ছে। এ ছাড়া খুব দ্রুতই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, পানি উন্নয়ন বোর্ডে টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন প্রমুখ।

সূত্র:কালের কন্ঠ

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ