শনিবার, আগস্ট ২৯, ২০২৬

সরকারি চাকুরিদের বেতন দ্বিগুণ করার সুপারিশ জমা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারি চাকুরিদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধি এবং বেতন কাঠামোতে পরিবর্তনের সুপারিশ করেছে ২৩ সদস্যের বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশন গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ধাপের (২০তম গ্রেড) বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা। মোট ২০টি গ্রেড থাকছে, যা বর্তমান পে স্কেলের মতোই। নতুন কাঠামো অনুযায়ী বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া যাতায়াতের ভাতা ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়া হবে।

পেনশনভোগীদের জন্যও উল্লেখযোগ্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান এমনদের জন্য ১০০ শতাংশ, ২০–৪০ হাজার টাকার জন্য ৭৫ শতাংশ, আর ৪০ হাজার টাকার বেশি পেনশন পান তাদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সিদের চিকিৎসার ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রতিবেদনটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন।

কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে। তবে নির্বাচনের আগে তা বাস্তবায়নের সম্ভাবনা কম। সরকারি কর্মচারীদের পাশাপাশি সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠন করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ