সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে বড় বিনিয়োগে আগ্রহী চীন

পাঠক প্রিয়

বাসস

বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে ব্যাপক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ আগ্রহ এসেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এক্সপোর্ট–ইমপোর্ট ব্যাংক অব চায়নার (এক্সিম ব্যাংক) ভাইস প্রেসিডেন্ট ইয়াং দোংনিং। বৈঠকে বাংলাদেশের উৎপাদনশীল খাত আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর, মানসম্পন্ন রপ্তানি পণ্য তৈরিতে সহযোগিতা এবং সবুজ জ্বালানি–নির্ভর শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বৈঠকে জানান, দেশকে টেকসই ও উদ্ভাবননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিতে অর্থনৈতিক সংস্কার ও উৎপাদন খাতের রূপান্তর অপরিহার্য। এর অংশ হিসেবে পাট–বস্ত্র খাতকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সবুজ শিল্পে রূপান্তর, ওষুধশিল্পে দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর লক্ষ্য সরকারের।

ইয়াং দোংনিং বলেন, বাংলাদেশে পাট ও বস্ত্রশিল্পের সম্ভাবনা অত্যন্ত বেশি। পাশাপাশি সবুজ প্রযুক্তি ও ওষুধ উৎপাদন খাতে বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হয়েছে। চীনের সরকারি ব্যাংক হওয়ায় এক্সিম ব্যাংক বড় প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য অগ্রাধিকার খাত, বিনিয়োগ কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। দুই পক্ষই নিকট ভবিষ্যতে যৌথ দল গঠন করে বিনিয়োগযোগ্য প্রকল্প চিহ্নিত করার বিষয়ে একমত হয়।

সরকারের উৎপাদন খাত রূপান্তরের নতুন পরিকল্পনা বাস্তবায়নে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ