রবিবার, আগস্ট ৩০, ২০২৬

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দিয়ে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অপর একটি অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়।

তবে যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্র জানায়, রায়ের ওই অংশে দণ্ড বাড়ানোর দাবিতে উচ্চতর আদালতে আপিল করা হয়েছে।

পূর্ণাঙ্গ রায়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় বেসামরিক জনগণের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা, রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেন, এসব অপরাধ আন্তর্জাতিক আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে।

এই রায় প্রকাশের মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়ায় নতুন ধাপ শুরু হলো বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ