বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

শেখ হাসিনা এবং তিন সাবেক সেনা কর্মকর্তা–সহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

পাঠক প্রিয়

বাসস

জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিন সাবেক সেনা কর্মকর্তা–সহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ১৪ ডিসেম্বর ঘোষণা করা হবে।

মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।

প্রসিকিউশনের আবেদনে পাঁচটি অভিযোগ

মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ এনে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। তার দাবি, জেআইসি–তে গুম ও নির্যাতনের ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে এবং ট্রাইব্যুনালে বিচারযোগ্য।

অভিযুক্তদের অব্যাহতির আবেদন

অন্যদিকে, গ্রেফতার তিন সাবেক সেনা কর্মকর্তাসহ আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগগুলোর বিরোধিতা করেন। তাদের পক্ষে আদালতে অব্যাহতির আবেদন জানানো হয় এবং এ–সংক্রান্ত একটি প্রতিবেদনও দাখিল করা হয়।

শুনানি শেষে আদালত জানান, সব নথি ও যুক্তিতর্ক পর্যালোচনা করে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৪ ডিসেম্বর ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ