বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

শুধু প্রবাসীদের ভাগ্য নয়, রেমিট্যান্সে দেশও বদলে যায় : প্রবাসী কল্যাণ মন্ত্রী

পাঠক প্রিয়

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশও বদলে যায়। মানুষ বিদেশে যায় নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য। তবে বিদেশে গিয়ে শুধু তাদেরই ভাগ্য পরিবর্তন হয় না, তাদের পাঠানো রেমিট্যান্স দেশও বদলে যায়। যদি আমরা দক্ষ জনবল তৈরি করতে পারি তাহলে দেশ আরও উন্নত হবে। এজন্য দক্ষ জনবল গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর

রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল জুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী অভিবাসন বিষয়ক নানা গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তসহ অভিবাসন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের গৃহীত কর্মসূচি, অভিবাসনের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট, কোভিড-১৯ মহামারীর সময়ে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচি ও মানবিক পদক্ষেপসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, প্রবাসীদের টাকায় মেহেরপুর এখন অনেক উন্নত। মেহেরপুর থেকে প্রতিবছর ১ হাজার দক্ষ মানুষ বিদেশে যাবার সুযোগ পাচ্ছে। বর্তমানে মেহেরপুরের ৮ হাজার মানুষ এখন বিদেশে আছে।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন তার বক্তব্যে অভিবাসন, অভিবাসনের ধরণ, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অভিবাসনের বাস্তব চিত্র তুলে ধরাসহ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে নিরাপদ অভিবাসনের গুরুত্বও আলোকপাত করেন

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ