বুধবার, আগস্ট ২৬, ২০২৬

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিল হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শিলিগুড়ি, ২২ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের প্রায় ৩০০ সদস্য বাঘা যতীন পার্কে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল পরিচালনা করেন।

প্রতিবাদকারীরা ভিসা অফিস ঘেরাও করে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষকে অবহিত করে এবং ভিসা অফিস বন্ধ রাখার জন্য চাপ প্রয়োগ করে।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রতিনিধিদলের এক সদস্য বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে, আপনি এখানে ব্যবসা করবেন, সেটা হবে না। বাংলাদেশে যেকোনো হিন্দু বা ভারতীয় যেন বিপদে না পড়েন।”

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কারণে ভিসা কেন্দ্রটি সোমবার বিকেল তিনটার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার প্রেক্ষিতে শিলিগুড়িতে ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। অন্যদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সমস্ত কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ