মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সাভার, ১৫ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ ও গৌরবময় দিন।

মুক্তিযুদ্ধের শহীদ জাতির সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে আসিফ নজরুল বলেন, “১৬ ডিসেম্বরের প্রত্যয় দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে পুনর্নির্মাণের সুযোগ পেয়েছিলাম। এ দিনে আমরা যখন স্মৃতিসৌধে আসি, মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার প্রত্যয় স্মরণ করি।”

তিনি আরও বলেন, “এখানে এসে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব হয়। যারা নানা আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরন্তন।”

১৬ ডিসেম্বরের বিজয় শুধুমাত্র ইতিহাস নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য এক অনন্য প্রেরণার উৎস হিসেবে স্মরণীয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ