সোমবার, আগস্ট ১০, ২০২৬

শরীরের সীমাবদ্ধতা জয় করে সফল উদ্যোক্তা হয়েছেন তরিকুল ইসলাম

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মোকরামপুরের আলীনগর গ্রামের তরিকুল ইসলাম প্রমাণ করেছেন, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে জীবনের কোনো বাধা অবরোধ হতে পারে না। স্কুলে ভর্তি হলেও তিনি দ্বিতীয় শ্রেণির গণ্ডি পেরোতে পারেননি। শৈশবেই পোলিও রোগে আক্রান্ত হয়ে শরীরের একটি অংশের কার্যক্ষমতা হারান। সেই থেকে চলতে–ফিরতে ক্রাচ তার নিত্যসঙ্গী।

শরীরের এই সীমাবদ্ধতা তরিকুলকে থামাতে পারেনি। ধৈর্য, অধ্যবসায় ও উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি ‘ফিন্টু সুপার অটো রাইস মিল’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে ছয়জন মহাব্যবস্থাপক এবং ২০০ কর্মচারী কাজ করছেন।

তরিকুল বর্তমানে দুটি অটো রাইস মিলের মালিক এবং স্থানীয়ভাবে একজন অনুকরণীয় উদ্যোক্তা হিসেবে খ্যাত। তার উদাহরণ প্রমাণ করে যে, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারে না। তিনি স্থানীয় ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণার উৎস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ