শুক্রবার, জুন ২৬, ২০২৬

শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ: পাম্প মালিক সমিতি

পাঠক প্রিয়

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ মার্চ — দেশের জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকেই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে সংযতভাবে তেল ক্রয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক জরুরি বিবৃতিতে এ তথ্য জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যা অনভিপ্রেত। তিনি উল্লেখ করেন, তার দীর্ঘ ৫০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি সামাল দিতে সাধারণ গ্রাহকদের সংযত আচরণ অত্যন্ত জরুরি। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি কিনবেন না এবং পাম্পগুলোতে অযথা ভিড় করবেন না।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মার্চ মাসে সরকারি ছুটি বেশি থাকায় জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটে। এর ফলে দেশের কিছু এলাকায় পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। তবে এটি অস্থায়ী সমস্যা এবং এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, “আমরা আশাবাদী, শনিবার থেকেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ