সোমবার, আগস্ট ১০, ২০২৬

রাস্তায়  কেক কাটলেন মাহিয়া মাহি

পাঠক প্রিয়

আজ ২৭ অক্টোবর জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন। আর এই জন্মদিন নিয়ে মাহিয়া মাহির অদ্ভুত কিছু আচরণ ছিল চোখে পড়ার মতো। অবশ্য মাহি মানেই একটু পাগলামির মিশেল থাকবে না তা কি হয়? তেমনটাই হলো। এবার জন্মদিনের দিন একটি রাস্তার মাঝখানে কেক কাটতে দেখা গেল মাহিকে। তা-ও সংস্কার হতে যাওয়া মহাসড়কের মাঝখানে। 

মাহিয়া মাহি নিজেই সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মাহি ও তার বন্ধুরা একটি ধুলা-ময়লাওয়ালা রাস্তায় নেমে পড়েছেন। শুধু তা-ই নয়, তাদের হাতে কেক। পলিইথিলিনের চাকু নিয়ে মাহি নিজেও কেক কাটতে প্রস্তুত। ক্রম ছবিতে দেখা যায়- মাহি সেই কেক কাটছেন।

মৌসুমী-শাবনূর ও পপি-পূর্ণিমাদের যোগ্য উত্তরসূরি হয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা হিসেবে৷ জীবনের বিশেষ এই দিনটিতে ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন মাহি।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। এবার ২৮ বছরে পা দিয়েছেন জনপ্রিয় এ তারকা। মাহির পরিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তাঁর পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন।

মাহি ঢাকার উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।

২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। মাহি কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়া মন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ অনেক দর্শক নন্দিত সিনেমায়।

‘ম্যাজিক মামণি’খ্যাত মাহি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে। এরপর তিনি কাজ করেছেন রিয়াজ, শাকিব খান, সাইমন সাদিক, শিপন মিত্র, কলকাতার সোহম, অংকুশ, ওমদের বিপরীতে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ