মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তনে জাতীয় ঐকমত্যে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

পাঠক প্রিয়

বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায়। আর এই কার্যক্রমের প্রতিটি ধাপে দেশপ্রেমিক মানুষদের সম্পৃক্ত করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা হবে।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে।

মন্ত্রী বলেন, “আমরা কেবল ক্ষমতায় যাওয়ার জন্য পরিবর্তনের কথা বলছি না; রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি বলেন, দেশের ৫৫ বছরের ইতিহাসে যেমন গৌরবগাথা রয়েছে, তেমনি রয়েছে নানা বিপর্যয়ের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞাকে বিশেষজ্ঞদের জ্ঞানের সঙ্গে সমন্বয় করেই একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার।

চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, চলচ্চিত্র সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। যারা ব্যক্তিগত বিত্তের স্বপ্ন ত্যাগ করে দেশপ্রেম, মানবকল্যাণ ও শিল্পসাধনার উদ্দেশ্যে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, “সমাজ ও সভ্যতার বিকাশে সফট পাওয়ার বা মেধার শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও আইনের বিধি-বিধানের মধ্যে থেকে চলচ্চিত্র কর্মীদের জন্য সর্বোচ্চ সুযোগ উন্মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।”

অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চমৎকার সব স্লোগান ও শব্দের আড়ালে চলচ্চিত্র মাধ্যমকে কখনও কখনও নির্দিষ্ট গোষ্ঠীর প্রোপাগান্ডা মেশিনে পরিণত করা হয়েছিল। কিন্তু কোনো গোষ্ঠী বা মতবাদের দাসত্বে থেকে মুক্ত চিন্তার বিকাশ সম্ভব নয়।

তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলচ্চিত্র সংসদ আন্দোলনকে কোনো নেপথ্য রিমোট কন্ট্রোলের হাতিয়ার না বানিয়ে স্বাধীন ও মুক্ত চিন্তার সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

সম্মেলনে চলচ্চিত্র সংসদ আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদ-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. জহিরুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম. জাভেদ ইকবাল

এছাড়া দেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, চলচ্চিত্র নির্মাতা ও গবেষকরা সম্মেলনে অংশ নেন।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ