রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহীতে রস ছাড়াই চিনি-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

পাঠক প্রিয়

রাজশাহী প্রতিনিধি


রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় রস ছাড়াই চিনি, আটা, কেমিক্যাল ও কাপড়ের রঙ ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‍্যাব। বুধবার সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৫-এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, চিনি ও কেমিক্যাল জব্দ করা হয়।

সরেজমিনে গেলে দেখা যায়, এলাকাটিতে অন্তত তিনটি কারখানায় আখ বা খেজুরের রস ছাড়াই গুড় তৈরি হচ্ছে। কারখানাগুলোতে প্রথমে চিনি ও কেমিক্যাল গলিয়ে তাতে কাপড় রঙ করার ডাই, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার ও চুন-চিনি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হচ্ছে। পরে তা বিভিন্ন আকারে ঢেলে ভেজাল গুড় বানিয়ে স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন পাইকারি মেকামে সরবরাহ করা হয়।

র‍্যাব-৫ জানায়, জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দীর্ঘদিন ধরে এই এলাকায় ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। অভিযানে কারখানাগুলোর দায়ীদের শনাক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

র‍্যাব আরও জানায়, খাদ্যে ভেজাল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ