রবিবার, মে ১০, ২০২৬

রাজধানীতে ‘ফ্রাই বাকেট’র আরও তিনটি আউটলেট চালু

পাঠক প্রিয়

দেশের জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘ফ্রাই বাকেট’ রাজধানীতে আরও তিনটি আউটলেট চালু করেছে। সম্প্রতি রাজধানীর মিরপুর-২, শেওড়াপাড়া বেগম রোকেয়া সড়ণি এবং খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কে আউটলেট তিনটি উদ্বোধন করা হয়।

আউটলেট উদ্বোধন করেন ফ্রাই বাকেট এর নির্বাহী পরিচালক অনিমেষ সাহা। ফ্রাই বাকেটের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, হেড অব অপারেশন রাশেদুল আলমসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এটি নিয়ে রাজধানীতে ফ্রাই বাকেটের নয়টি আউটলেট চালু হলো। বর্তমানে নতুন তিনটি স্থানের পাশাপাশি বাড্ডা, মোহাম্মদপুর, হাতিরপুল, মগবাজার, বসুন্ধরা আবাসিক এলাকা ও বনশ্রীতে ফ্রাই বাকেটের আউটলেট চালু রয়েছে।

ফাস্ট ফুড প্রেমীদের জন্য ফ্রাইড চিকেন, কোরিয়ান চিকেন, বার্গার, রাইস মিলসহ বিভিন্ন মজাদার খাবার ও ড্রিংকস পরিবেশন করতে ‘ফ্রাই বাকেট’ চালু করে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রæপ।

এ বিষয়ে অনিমেষ সাহা বলেন, “আমরা ভোক্তাদের নিকট উন্নতমানের পণ্য ও সেবা সরবরাহে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। এরই মধ্যে আমরা ভোক্তাদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন স্থানে ফ্রাই বাকেটের নতুন আউটলেট চালু করছি।”

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ