রবিবার, জুলাই ১৯, ২০২৬

রাখাইনে ভয়াবহ বিমান হামলা: নিহত কমপক্ষে ৩৪, আহত ৭০ জন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তা বাহিনীর পরিচালিত ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যম এপি নিউজ।

আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানান, সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান হাসপাতালটির ওপর বোমা নিক্ষেপ করলে ভবনটির বড় অংশ ধসে পড়ে এবং ভেতরে থাকা রোগী, চিকিৎসাকর্মী ও সাধারণ মানুষ হতাহত হন। তিনি জানান, হামলা চালানো হয়েছে এমন একটি স্থাপনায়, যেখানে কোনো সামরিক উপস্থিতি ছিল না। তবে এ ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাখাইন রাজ্যের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরেই জান্তা বাহিনী ও স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। সম্প্রতি সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর একের পর এক হামলা সংঘাতকে আরও জটিল করে তুলছে।

এরই মধ্যে মিয়ানমারের সামরিক সরকার ঘোষণা দিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে। তবে নির্বাচনটি দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে না। কেবলমাত্র জান্তা-নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই ভোটগ্রহণ হবে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। বিরোধী দল ও আন্তর্জাতিক মহল এ নির্বাচনকে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার ঘাটতিপূর্ণ বলে আখ্যা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বাড়তে থাকা সামরিক অভিযান ও সহিংসতা দেশটির রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করছে। হাসপাতালে বিমান হামলার ঘটনাকে তারা মানবিক বিপর্যয়ের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ