বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

রাইট টু পিস-এর মানবিক উদ্যোগে মহামারীতে সহযোগিতা

পাঠক প্রিয়

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে প্রতিক‚ল পরিস্থিতির সম্মুখীন হওয়া নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী এবং গবেষণাধর্মী সংগঠন রাইট টু পিস (আরটুপি) “রামাদ্বান পিস ক্যাম্পেইন ২০২০” শিরোনামে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন স্থানে যারা কোভিড-১৯ দ্বারা উদ্ভ‚ত সংকটে প্রকৃত অর্থে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে সহযোগিতা করা। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আরটুপি ভলান্টিয়ারদের সহযোগিতায় অনেক পরিবারকে অন্তত এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে দেশব্যাপী সমাজ সচেতনতামূলক এবং উন্নয়নধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আরটুপি। প্রতিষ্ঠার পর থেকে নিজেদের কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে আরটুপি’র স্বেচ্ছাসেবী তরুণরা।

এ বছর বর্ষা পূর্ববর্তী প্রেক্ষাপটে ডেঙ্গু সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে সংগঠনটি ঢাকাকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে “ডেঙ্গু মুক্ত ঢাকা চাই” শিরোনামে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বস্ত্র বিতরণ কর্মসূচী পরিচালনা করে। এছাড়া আরটুপি’র মূল কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো মানবিক সহায়তা, যা দেশের বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি।

করোনাকালীন সময়ে সারাদেশ লকডাউনের আওতায় থাকায় নি¤œ আয়ের মানুষেরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক পরিবারেরই আয়ের সকল উৎস বন্ধ হয়ে যাওয়ায় তিন বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয়। কঠিন পরিস্থিতি পার করছে নি¤œ মধ্যবিত্ত পরিবারগুলোও। তাদের অনেকেই সামাজিক সম্মানের কথা ভেবে কারো কাছে সাহায্যও চাইতে পারছে না। এমতাবস্থায় আরটুপি তাদের চিহ্নিত করে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানো চেষ্টা করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় যে, মূলত বর্তমানে যাদের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন তাদেরকে আরটুপি’র ভলেন্টিয়ারদের মাধ্যমে প্যাকেজগুলি বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেজে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় অনেকগুলি পণ্য ছিলো। এ কর্মসূচির আওতায় আরটুপি ঢাকা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, রংপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু পরিবারকে তাদের প্যাকেজ পৌঁছে দিতে সমর্থ হয়েছে।

তবে প্রতিষ্ঠানটি স্বীকার করছে যে তারা যাদের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে তারা হয়তো মোট বিপদগ্রন্ত জনগোষ্ঠীর অতি ক্ষুদ্র একটি অংশ। তাই তারা সমাজের সর্বস্তরের মানুষেরকে করোনাকালীন সময়ে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। -প্রেস রিলিজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ