রবিবার, আগস্ট ৯, ২০২৬

রমজানে ইফতারে ছোলা: পুষ্টির ভাণ্ডার, শরীরের শক্তি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রমজানের প্রতিদিনের ইফতারে খেঁজুরের পাশাপাশি ছোলারও বিশেষ স্থান রয়েছে। পবিত্র এই মাসে স্বাস্থ্য সচেতনরা ছোলা খেয়ে শরীরকে শক্তিশালী ও সতেজ রাখছেন।

ছোলা, যা বুট হিসেবেও পরিচিত, দানাদার শক্তিশালী খাদ্যশস্য। মাত্র ৫০ গ্রাম ছোলা খেলে মাছ, গোশত বা ডিমের মতো প্রয়োজনীয় আমিষের চাহিদা অনেকটাই পূরণ হয়। তাই অনেকে বলছেন, “ছোলা খাও, ব্যায়াম করো”। মজার বিষয় হলো, ছোলার আমিষের পরিমাণ প্রায় সমান মাছ বা ডিমের আমিষের সমান।

পুষ্টিবিদরা বলছেন, ছোলার শর্করার গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি শরীরে ধীরে গ্লুকোজে পরিণত হয়, ফলে হঠাৎ করে রক্তে চিনির মাত্রা বেড়ে যায় না। তাই এটি ডায়াবেটিকস রোগীর জন্যও অত্যন্ত উপকারী। এছাড়া ছোলার ফ্যাটের বড় অংশ পলি আনস্যাচুয়েটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়।

ছোলার আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, নিয়মিত খেলে খাদ্যনালীর স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে এবং রক্তের চর্বি কমে। দীর্ঘক্ষণ শক্তির যোগান দেয়ার কারণে রমজানে ইফতারে এটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে স্বীকৃত।

বিশেষজ্ঞদের পরামর্শ, এই রমজানে ইফতারে ছোলা বেশি করে খেলে শরীর থাকবে সতেজ ও সুস্থ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ