শুক্রবার, জুন ২৬, ২০২৬

রটারড্যাম চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল বাংলাদেশের ‘মাস্টার’

পাঠক প্রিয়

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

অনলাইন ডেস্ক 

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) থেকে পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। উৎসবের ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে শীর্ষ পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এই সিনেমাটি।

উৎসব কর্তৃপক্ষ গত শুক্রবার রাতে পুরস্কার ঘোষণা করে। সেখানে পরিচালক সুমিতের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতামূলক বিভাগে অংশ নেওয়া ১২টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পুরস্কার অর্জন করে সিনেমাটি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মাস্টার’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি রাজনৈতিক থ্রিলার। এতে এক আদর্শবাদী শিক্ষকের ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে পড়া এবং ধীরে ধীরে নৈতিক দ্বন্দ্বে পরিবর্তিত হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে।

এই পুরস্কারের সঙ্গে ১৫ হাজার ইউরো অর্থ পুরস্কারও রয়েছে। পাশাপাশি চলচ্চিত্রটির ডাচ পরিবেশনা অধিকার ক্রয়কারী পরিবেশকও সমপরিমাণ আর্থিক সহায়তা পাবে বলে জানা গেছে।

পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে পুরো টিমকে অভিনন্দন জানান এবং এটিকে দেশের জন্য গর্বের দিন হিসেবে উল্লেখ করেন।

‘মাস্টার’ সিনেমায় শিক্ষক জাহিরের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ক্ষমতার চাপ, ব্যক্তিগত মূল্যবোধ এবং বাস্তবতার দ্বন্দ্বে তার চরিত্রে পরিবর্তন আসে—এমন গল্পে এগিয়েছে সিনেমাটি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মমসহ আরও অনেকে। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ