বুধবার, জুলাই ৮, ২০২৬

রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা: ‘সামনের নির্বাচন আমাদের জন্য বড় পরীক্ষা’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সামনে অনুষ্ঠিত নির্বাচন দেশের জন্য বড় ধরনের পরীক্ষা। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কোনো কিছুই অর্জন করা যাবে না।”

শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “আমরা জানি, এ নিয়ে অতীতে খুব খারাপ সময় গেছে। তবে আশার বিষয় হলো—পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থান সংহত করতে পেরেছে।”

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকির কথা তুলে ধরে তিনি আরও বলেন, “যে প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা থাকে, সেই পক্ষ থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি থাকে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে।”

দেশের সার্বিক নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ