রবিবার, আগস্ট ৯, ২০২৬

‘যে বাঁধন যায় না ছেঁড়া’ ঈদের আবেগঘন নাটক

পাঠক প্রিয়

শোবিজ প্রতিবেদক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নির্মাণ করেছে রঙ্গন মিউজিক। নাটকটিতে প্রধান চরিত্র হায়াত সাহেব হিসেবে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, যেখানে তিনি স্বনামে অভিনয় করেছেন।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানাসুব্রত মিত্র

গল্পটি আবর্তিত হয়েছে নাগরিক জীবনের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে। এতে দেখা যাবে ষাটোর্ধ্ব হায়াত সাহেবের জীবন, যিনি দীর্ঘদিন মফস্বলে চাকরি করে একমাত্র ছেলেকে ঢাকা শহরে প্রতিষ্ঠিত করেছেন। স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তিনি ছেলের বাসায় আসেন। শুরুতে পারিবারিক উষ্ণতা থাকলেও শহুরে ব্যস্ততা ও বাস্তবতার চাপে ধীরে ধীরে বাবা-ছেলের সম্পর্কের মধ্যে তৈরি হয় দূরত্ব ও মানসিক টানাপোড়েন। আবেগঘন এই গল্পে ফুটে উঠবে পারিবারিক বন্ধনের জটিল বাস্তবতা।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ এবং শিশুশিল্পী ইব্রাহিমসহ আরও অনেকে।

মো. জামাল হোসেন প্রযোজিত নাটকটি প্রকাশ করা হবে রঙ্গন এন্টারটেইনমেন্ট–এর ইউটিউব চ্যানেলে।

ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য একটি আবেগঘন পারিবারিক গল্প নিয়ে হাজির হবে বলে নির্মাতা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ