শনিবার, মে ৩০, ২০২৬

যেভাবে ফ্যামিলি কার্ড পাবেন, আবেদনে যা যা লাগবে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে ১৩টি জেলায় প্রতিটি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় ঈদের আগেই হতদরিদ্রদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে যাতে কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগী প্রতি মাসে ২,০০০ টাকা পেতে পারেন। এই প্রকল্পে ৫০ লাখ সুবিধাভোগী অন্তর্ভুক্ত হলে সরকারের বার্ষিক ব্যয় দাঁড়াবে ১২,০০০ কোটি টাকার বেশি।

ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনও পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি। তবে প্রাথমিক প্রস্তুতির জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সচল মোবাইল নম্বর সংগ্রহে রাখতে বলা হয়েছে।

পাইলট প্রকল্পের পর, সুবিধাভোগীরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়া, ঘরে বসে আবেদন করার সুবিধার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। প্রতি পরিবারে শুধুমাত্র একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ