শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

যুদ্ধ বন্ধে আরবদের ‘দিতে হচ্ছে’ ৫ ট্রিলিয়ন ডলার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে উপসাগরীয় আরব দেশগুলোকে বিপুল অঙ্কের অর্থ দিতে চাপ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে।

ওমানের সাংবাদিক সালেম আল জুহুরি বিবিসি অ্যারাবিককে জানিয়েছেন, ফাঁস হওয়া কিছু তথ্য ও রিপোর্টে দেখা গেছে, যুদ্ধ অব্যাহত রাখতে চাইলে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) দেশগুলোকে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার দেওয়ার দাবি করা হয়েছে। অন্যদিকে, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এই অঙ্ক আড়াই ট্রিলিয়ন ডলার।

জুহুরির দাবি, যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিকভাবে এই সংঘাতে যুক্ত হতে চাপ দিচ্ছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর আঞ্চলিক উত্তেজনা তীব্রতর হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যার প্রভাব ইতোমধ্যেই বিশ্ববাজারে পড়েছে।

এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো কীভাবে অবস্থান নেবে তা এখন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সূত্র: তুর্কি টুডে, ইএ ডেইলি

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ