মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের, ইরান ঘিরে উত্তেজনা চরমে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় সেখানে আরও একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও জোরালো হলো।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে।

এ নিয়ে বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) এবং তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।

এর আগে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরিসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম পাঠায় যুক্তরাষ্ট্র। কয়েক দিন ধরেই ওয়াশিংটন ইরানে সম্ভাব্য হামলা চালাতে পারে—এমন জল্পনা-কল্পনা চলছিল। নতুন করে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনায় সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে।

অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং অঞ্চলজুড়ে বড় ধরনের সামরিক সমাবেশের ধারাবাহিকতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে দেখা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ