
এএফপি : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি সরবরাহ এবং অত্যাধুনিক এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে মঙ্গলবার এই চুক্তি হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে এবং নিরাপত্তা ও শক্তি খাতে সহযোগিতা বাড়াবে।
এফ-৩৫ যুদ্ধবিমান এবং পারমাণবিক জ্বালানি সরবরাহ চুক্তি সৌদি আরবের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুই দেশই এই সহযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তা ও অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন।


