রবিবার, আগস্ট ৯, ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে গেলেন নরেন্দ্র মোদি

পাঠক প্রিয়

রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই সফরেই যুদ্ধবিমান ইঞ্জিন নির্মাণ চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেবেন মোদি। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে কথা বলেননি। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি
তবে মোদির সফরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে জেনারেল ইলেকট্রিক (জিই) ও হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের (হ্যাল) মধ্যে যুদ্ধবিমান ইঞ্জিন নির্মাণ চুক্তি। এই চুক্তি হলে ভারতে জিই-এফ৪১৪ যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে জিই। তাদের সহযোগী হবে হ্যাল। জিই এই ইঞ্জিনের প্রযুক্তি হস্তান্তর করবে। এই ইঞ্জিন মার্কিন নৌবাহিনীর এফ/এ১৮ হরনেট বিমানে ব্যবহার করা হয়। মার্কিন নৌবাহিনীর এই যুদ্ধবিমানের ইঞ্জিন-প্রযুক্তি আগে কোনো দেশকে দেওয়া হয়নি। এই চুক্তিকে তাই খুবই গুরুত্ব দিচ্ছে দুই দেশ। এছাড়াও আরও কয়েকটি প্রতিরক্ষা সম্পর্কিত চুক্তি হওয়ার কথা আছে।

প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং হোয়াইট হাউসে ডিনারের ব্যবস্থা করেছিলেন। এবার তৃতীয় রাষ্ট্র নেতা হিসেবে মোদি সেই সুযোগ পেলেন। এই নিয়ে ছয়বার যুক্তরাষ্ট্র সফর করছেন নরেন্দ্র মোদি।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ, হোয়াইট হাউসে ডিনার ছাড়াও মোদি বুধবার (২১ জুন) জাতিসংঘে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। সফরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন মোদি, শুক্রবার তিনি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন। প্রবাসী ভারতীয়দের সম্মেলনেও ভাষণ দেবেন। তাঁর জন্য প্রবাসী ভারতীয়রা টাইম স্কয়ার, গোল্ডেন গেট ব্রিজে সমবেত হবেন।

মোদি বলেছেন, ‘আমার মার্কিন সফর নিয়ে কংগ্রেস সদস্যরা, বিভিন্ন স্তরের মানুষ উৎসাহ দেখাচ্ছেন, তাদের মতামত জানাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। তারা যে কথা বলছেন, তা থেকেই বোঝা যাচ্ছে ভারত-মার্কিন সম্পর্ক কতটা মজবুত।’

ওয়াশিংটন থেকে মোদি কায়রো যাবেন তার প্রথম মিসর সফরে। সেখানে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন। গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ প্রধান অতিথি ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ