রবিবার, জুলাই ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হলসি পদত্যাগ করেছেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন: লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হলসি তার নির্ধারিত সময়ের দুই বছর আগে পদত্যাগ করেছেন। এই পদত্যাগ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনজন মার্কিন কর্মকর্তা এবং হলসির পদত্যাগের খুঁটিনাটি জানাশোনা দুইজন ব্যক্তি সূত্রে তারা এই তথ্য পেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হলসিকে পদত্যাগের জন্য প্ররোচিত করেছেন। লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও পরিকল্পনা নিয়ে হেগসেথ ও হলসির মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

হলসি গত ১৬ অক্টোবর ঘোষণা দেন, তিনি ডিসেম্বরে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার অবসর অনুষ্ঠানে শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তিনি প্রফুল্লভাবে বক্তব্য দেন এবং ৩৭ বছরের সামরিক জীবনের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক দেশগুলোর পাশে অবিচলভাবে দাঁড়ানো।

হলসির পদত্যাগের পেছনে মার্কিন কর্মকর্তাদের একাংশের ধারণা, তিনি ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের ওপর সাম্প্রতিক হামলার বিরোধিতা করেছিলেন। তবে হলসি নিশ্চিত করেছেন, তার পদত্যাগের সঙ্গে কোনো সামরিক অভিযানের সম্পর্ক নেই। রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সের উদ্ধৃতি দিয়ে পলিটিকো এ তথ্য জানিয়েছে।

পদত্যাগের এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা নীতিতে এবং লাতিন আমেরিকার প্রতি দেশটির কৌশলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ