মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের চাপ, রেকর্ড পতনে ভারতীয় রুপি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। শেয়ারবাজার থেকে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের কারণে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে দেশটির মুদ্রা রুপি। এরই ধারাবাহিকতায় মার্কিন ডলারের বিপরীতে রুপির দামে রেকর্ড পতন দেখা গেছে।

মঙ্গলবার (আজ) বাজার খোলার পর এক ডলারের বিপরীতে রুপির মূল্য নেমে আসে ৯১.০৭১-এ। এই প্রথমবারের মতো ডলারের বিনিময়মূল্য ৯১ রুপির ঘর অতিক্রম করল। দিনের শুরুতেই রুপি ৯০.৮৩-এ নেমে সর্বনিম্ন রেকর্ড স্পর্শ করে। পরে লেনদেন চলাকালে তা আরও ০.১ শতাংশ কমে ৯০.৭৯-এ দাঁড়ায়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ডলারের বিপরীতে ধারাবাহিক পতনের ফলে রুপির ইতিহাসে এদিন সর্বকালের সর্বনিম্ন মূল্যমান দেখা গেছে। বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলোর পুঁজি প্রত্যাহার অব্যাহত থাকায় মুদ্রাবাজারে চাপ আরও বেড়েছে।

ভারতের বৈদেশিক মুদ্রা লেনদেনকারীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী এক মাসের মধ্যেই ডলারের বিনিময় হার ৯২ রুপিতে পৌঁছাতে পারে।

অর্থনীতিবিদদের একাংশের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে রুপির পতন অস্বাভাবিক নয়। তবে পতনের গতি যে হারে বাড়ছে, তা উদ্বেগজনক। এতে আমদানি ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ