শনিবার, জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী ট্যাংকার জব্দ পরিকল্পনা স্থগিত, তেলের বাজারে প্রভাব আশঙ্কা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দিতে অতিরিক্ত তেলবাহী ট্যাংকার জব্দের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে হেরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের কারণে এই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এমন পদক্ষেপ ইরানের প্রধান আয়ের উৎসে প্রভাব ফেলতে পারত, কিন্তু হরমুজ প্রণালী বন্ধের মতো প্রতিক্রিয়ার আশঙ্কায় ট্রাম্প প্রশাসন সরে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক আলোচনার সময় হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি পছন্দ করেন, তবে আলোচনার ফলাফল অনিশ্চিত হলে তার হাতে ‘একাধিক বিকল্প’ রয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলির ওপর দুই মাস ধরে অবরোধ কার্যক্রম চালাচ্ছে। এতে ইরানি তেল বহনকারী কিছু জাহাজ আটক করা হয়েছে, যা অসংখ্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ থেকে চীন ও অন্যান্য ক্রেতাদের কাছে অবৈধ তেল পরিবহনে ব্যবহার হচ্ছিল।

ইরান, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নতুন কোনো শর্ত মানতে নারাজ, এবং ওয়াশিংটনের সঙ্গে ওমানে হওয়া আলোচনায় পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা সূচি ছিল না বলে দাবি করেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ