রবিবার, আগস্ট ৩০, ২০২৬

যশোর-৩ আসনে চূড়ান্ত ফলাফল: বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

যশোরের রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সব কেন্দ্রের ফলাফল শেষে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মোট ১৯০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট। এতে অনিন্দ্য ইসলাম অমিত ৭ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬ লাখ ১৩ হাজার ৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৩ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং নারী ভোটার ছিলেন ৩ লাখ ৫ হাজার ৯০১ জন। নির্বাচনের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

নির্বাচনে শুরু থেকেই বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াত প্রার্থী মো. আব্দুল কাদেরের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ‘নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ’—এই স্লোগানকে সামনে রেখে যশোর সদরে দলটির তৃণমূল নেতা-কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরাও শক্ত অবস্থানে ছিলেন, যা ভোটের ব্যবধানেই প্রতিফলিত হয়েছে।

ফলাফল ঘোষণার পর যশোর শহরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিজয় মিছিল বের করেন। প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এই জয়কে যশোরবাসীর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ