বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

মোবাইল আসক্তি শিশু-কিশোরদের প্রতিবন্ধী করে দিচ্ছে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকার খিলগাঁওয়ের ১৩ বছর বয়সী কিশোর মাহি (ছদ্মনাম) এখন প্রায়ই হাতছাড়া হয়ে যাচ্ছে তার পরিবার ও পড়াশোনা দুটোর কাছ থেকেই। সকালে ঘুম ভাঙার পর থেকেই তার লক্ষ্য একটাই—ট্যাব বা ফোন ধরতে হবে। ডে শিফটের স্কুলে যাওয়ার আগে হাতে থাকা সামান্য সময়টুকুও কাটে ইউটিউব, টিকটক অথবা ফ্রি ফায়ার গেমে। স্কুল থেকে ফিরে আবারও সেই একই চক্র। যেন ভার্চ্যুয়াল জগতেই তার ছোট্ট দুনিয়ার পুরোটা গড়ে উঠেছে।

অভিভাবকদের ভাষ্য, মাহির এই অভ্যাস এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। পড়ার টেবিলে বসানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ফোন বা ট্যাব না দিলে বিরক্তি, রাগ, অভিমান—সবই প্রকাশ করে সে। এমনকি খাবারও খেতে চায় না। মাহির মা নাদিয়া খান (ছদ্মনাম) বলেন, “ফোন না দিলে নানা রকম ঝামেলা করে। মনে হয় যেন নেশা ধরে গেছে। কিছুতেই সরাতে পারছি না এই আসক্তি থেকে।”

শিশু–কিশোরদের মধ্যে সামাজিক মাধ্যম ও গেমিং আসক্তি বাড়ার বিষয়টি এখন আর নতুন নয়। পরিবারগুলো বুঝলেও অনেক ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ নেওয়া কষ্টকর হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত স্ক্রিন টাইম কিশোরদের মনোযোগ, পড়াশোনা, আচরণ, সামাজিক দক্ষতা ও ঘুমের ওপর বিরুপ প্রভাব ফেলে। বিশেষ করে অ্যালগরিদম–নির্ভর ভিডিও অ্যাপ ও দ্রুত উত্তেজনাপূর্ণ গেম শিশুদের মস্তিষ্কে ডোপামিন নির্ভর এক ধরনের অভ্যাস তৈরি করে, যা নেশার মতোই কাজ করে।

মাহির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। নিজের অজান্তেই সে ডুবে যাচ্ছে ডিজিটাল নির্ভরতার গভীরে। মা–বাবা তাঁকে নিয়ন্ত্রণে আনতে চাইলে উল্টো বিরক্তির মাত্রা বাড়ে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুদের হাতে মোবাইল দেওয়ার আগে বয়স ও সময়সীমার বিষয়টি গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় নজরদারি, বিকল্প বিনোদনের সুযোগ, নিয়মিত কথোপকথন ও পারিবারিক সময় শিশুদের আসক্তি কমাতে সহায়ক হতে পারে। না হলে মাহিদের মতো আরও অনেক কিশোরের বাস্তব জীবন একসময় হারিয়ে যেতে পারে ভার্চ্যুয়াল দুনিয়ার অন্ধ মোহে।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ