বুধবার, আগস্ট ১২, ২০২৬

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ, বাংলাদেশে প্রতিক্রিয়া: বাংলাদেশ দল ভারতে যাবে না, সম্প্রচারও বন্ধ

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

ঢাকা, ৫ জানুয়ারি – বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পর দেশে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বিষয়টি কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন থেকে শুরু করে সাধারণ জনমত পর্যন্ত সবাই সরব হয়েছেন।

ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলের বিক্ষোভের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার (৩ জানুয়ারি) মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। পরে কেকেআর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, মুস্তাফিজ আর তাদের দলের অংশ নন।

বাংলাদেশে এ সিদ্ধান্তের প্রেক্ষিতে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মঙ্গলবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের আইপিএল-এ বাংলাদেশের খেলোয়াড়কে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল-এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার/প্রচার বন্ধ রাখার।

এ বিষয়ে সহকারী সচিব ফিরোজ খান বলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।”

এ ঘটনার প্রেক্ষিতে জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, “একসময় ইন্ডিয়া কারও সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে। যেমন ‘ইন্ডিয়া বনাম ভারত’।’’ তাঁর এই মজার মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ