সোমবার, মে ১১, ২০২৬

মুক্তিযোদ্ধা ডা: সৈয়দ আনোয়ার আলীর ৩২ তম মৃত্যুবার্ষিকী

পাঠক প্রিয়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাট, চট্টগ্রামের প্রথম সংগঠক মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দ আনোয়ার আলীর আজ ২২শে আগস্ট, ২০২০ ৩২তম মৃত্যুবার্ষিকী।

এই চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ২৬শে মার্চ’ ১৯৭১ এ জাতির পিতা ” বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পত্র” বহুল প্রচারের জন্য নিজ উদ্যোগে আত্মীয়া চট্টগ্রাম রেডিওর ঘোষিকা কাজী হোসনেআরা, বিদ্যু প্রকৌশলী আশিকুল ইসলাম ও দিলীপ চন্দ্র দাসকে নিয়ে সচালিত পিকআপে আগ্রাবাদ রেডিও অফিসে গিয়ে তা বন্ধ পেয়ে কয়েকজন কর্মকর্তাদের সাথে বাসায় যোগাযোগ করেন কিন্তু রেডিও প্রচার কেন্দ্রের কর্মকর্তারা দ্বায়ীত্ব ও সহযোগীতা করার অসম্মতি জানালে তিনি কালুরঘাট রেডিও প্রচার কেন্দ্রে যাওযার সিদ্ধান্ত নেন। পথিমধ্যে তিনি লক্ষ্য করেন কয়েকজন রেডিও কর্মচারী তাদের বাড়িতে ফেরত যাচ্ছে, তিনি গাড়ি থামিয়ে ওনাদেরকে (আবুল কাশেম সন্দীপ, আব্দুস সালাম ও বেলাল মোহাম্মদ) পিকআপের পিছনে উঠিয়ে নিয়ে আগ্রাবাদ থেকে কালুরঘাট যান। কালুরঘাট প্রচার কেন্দ্রে থাকা প্রকৌশল মেকানিক ও অপারেটর রেডিওর প্রচার চালু করতে অসম্মতি যানান। তখন ডাঃ সৈয়দ আনোয়ার আলী সঙ্গের সবাইকে রেখে পুলিশ / সৈন্য সংগ্রহের জন্য কালুরঘাট এর আরেকটু সম্মুখে যান (যেখানে ক্যান্টনমেন্ট হতে বিদ্রোহ করে বের হয়ে আসা অনেক বাঙ্গালী সেনা সদস্যদের দুপুরেরে খাবার ওনার এলাকা থেকে সংগ্রহ করে সরবরাহ করেছিলেন), তাদের মধ্য থেকে কয়েক জন সেনা সদস্য সংগ্রহ করে কালুরঘাট রেডিও অফিসে গিয়ে তা তালাবন্ধ দেখতে পান, উনি সেনা সদস্যদের সাথে নিয়ে রেডিও অফিসের দুই জনকে তাদের বাড়ির কাছ থেকে উঠিয়ে এবং রাজি করিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরন করে প্রচার কাজ শুরু করেন, ডাঃ সৈয়দ আনোয়ার আলীর কাছে থাকা সকালে পাওয়া বঙ্গবন্ধুর দেয়া ”স্বাধীনতা ঘোষণা পত্র” প্রথম পাঠ করেন । ২৬শে মার্চ’ ১৯৭১ দুপুরের পর থেকে রাত পর্যন্ত ”বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পত্র” প্রচার করতে এই সকল কায’ক্রম গ্রহণ করেন ডাঃ সৈয়দ আনোয়ার আলীর নেতৃত্বে এই দলটি ।
কোভিড ১৯ এর বৈরী প্রভাবের কারণে সামাজিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে না, আজ বনানী কবরস্থানে তার মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হবে ।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ