মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

মিয়ানমার সংঘাতের পর টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু, বাণিজ্যে ফিরছে গতি

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের চলমান সংঘাতের কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান সোমবার (৬ এপ্রিল) বন্দর এলাকা পরিদর্শন করেছেন।

সকাল সাড়ে ১১টার দিকে তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দরে পৌঁছান। এ সময় তিনি বন্দরসংলগ্ন ওয়্যারহাউস ও পণ্য সংরক্ষণাগার ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, টেকনাফ স্থলবন্দর পুনরায় সচল করার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই সীমান্ত বাণিজ্য স্বাভাবিকভাবে চলমান থাকুক। মিয়ানমার ও বাংলাদেশ সরকারের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম পরিচালিত হবে। সেই লক্ষ্যেই আজ থেকে কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।”

এর আগে গত ৯ মার্চ জেলা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দরটি পুনরায় চালু হলে সীমান্ত বাণিজ্যে গতি ফিরবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ